ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গাজীপুরে দুই মহাসড়কে বেড়েছে যাত্রীর চাপ স্টেশনেও ভিড়

হাছিবুল হাছান হাছিব
- সর্বশেষ পরিমার্জন: ০৫:৩৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
- / ৪৮ বার পঠিত

পবিত্র ঈদুল ফিতরের আর মাত্র তিন দিন বাকি। ঈদে স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছেন মানুষ। গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে ঈদ করতে বাড়ি ফিরছেন মানুষেরা। শুক্রবার (২৮ মার্চ) সকাল থেকে গাজীপুরের দুই মহাসড়কে বেড়েছে যাত্রীর চাপ। এদিকে, রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। জয়দেবপুর রেলওয়ে জংশনে সকাল থেকে যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে। এই রেল স্টেশনে দৌড়াদৌড়ি করে ও ঝুঁকি নিয়ে ট্রেনে উঠে বাড়ি ফিরতে দেখা গেছে যাত্রীদের। স্টেশনে দুপুরের পর ঘরমুখো মানুষের চাপ আরো বাড়বে বলে জানান স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী।
শিল্প অধ্যুষিত গাজীপুরে ২১৭৬টি নিবন্ধিত কলকারখানা রয়েছে। এর মধ্যে ১১৫৪টি পোশাক কারখানা। এসব কারখানায় কাজ করেন লাখ লাখ কর্মী। কারখানা সূত্রে জানা যায়, শুক্রবার অধিকাংশ পোশাক কারখানায় ছুটি ঘোষণার কথা রয়েছে। বিকেলের দিকে মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। অন্যান্যবার ঈদের চেয়ে এবার ঈদে তুলনামূলক বেশি ছুটি থাকায় অধিকাংশ মানুষ বাড়ি যাচ্ছেন। এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের ট্রাফিক পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ( ট্রাফিক) অশোক কুমার পাল জানান, ঢাকা আশুলিয়া রোডে কনস্ট্রাকশান কাজ চলছে। এতে করে অধিকাংশ গাড়ী ওই সড়কে না গিয়ে গাজীপুর হয়ে যাবে।এতে করে উত্তরবঙে যান চলাচলে একটা বিশাল চাপ সৃষ্টি হতে পারে। তবে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরে যানযট যাতে না হয় আমাদের পাঁচশ বেশি ট্রাফিক পুলিশ থাকবে। থানা পুলিশসহ অন্যন্য ফোর্স থাকবে।সড়কে অবৈধ দখল তুলে দেওয়া হচ্ছে। এই অভিযান চলমান থাকবে।
আরও পড়ুন:

















