ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

হাছিবুল হাছান হাছিব
- সর্বশেষ পরিমার্জন: ০৭:৩৮:৫০ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
- / ৬৭ বার পঠিত

গাজীপুর মহানগরের টঙ্গীর এশিয়া পাম্প এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত অরুণ কুমার মল্লিক (৭৫) টঙ্গীর বড় দেওড়া এলাকার যোগেন্দ্র কুমার মল্লিকের ছেলে। রবিবার (৬ এপ্রিল) সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর এশিয়া পাম্পর সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান। পুলিশ ও স্থানীয়রা জানান, রাস্তা পারাপারের সময় একটি অজ্ঞাত গাড়ি অরুণকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি রাস্তায় পড়ে গেলে স্থানীয়রা তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় ঘাতক গাড়ি বা গাড়ির কাউকে এখনো আটক করতে পারেনি পুলিশ। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান জানান, এশিয়া পাম্প এলাকায় মহাসড়কে সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন।দুর্ঘটনার পর গাড়িটি নিয়ে চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আরও পড়ুন:
















