ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ০৪ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে গলা কেটে হত্যা

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৭:৪৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
- / ৮২ বার পঠিত

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
গাজীপুরে চাঁদাবাজির রির্পোট করায় আসাদুজ্জামান তুহিনকে দুর্বৃত্তরা প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। বৃহস্পতিবার বিকেলে চাঁদাবাজির বিরুদ্ধে ফেসবুক তিনি লাইভ করেছিলেন। ফেসবুকে লাইভ করাই যেন কাল হলো তুহিনের। রাত নামতেই সেই সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে নৃশংসভাবে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে ।
নিহত সাংবাদিকের নাম আসাদুজ্জামান তুহিন (৩৮)। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ গাজীপুর স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। সে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামে ।
বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে গাজীপুর মহানগরীর ব্যস্ততম এলাকা চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন তুহিন। ঠিক সে সময় কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ এসে তাকে ঘিরে ধরে ও ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপাতে থাকে। এক পর্যায়ে দুর্বৃত্তরা তার গলা কেটে মৃত্যু নিশ্চিত করে তারা পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জানা যায়, ঘটনার কয়েক ঘণ্টা আগে বিকেলে তুহিন চান্দনা চৌরাস্তার ফুটপাত ও দোকানপাট থেকে অব্যাহত চাঁদাবাজির বিরুদ্ধে সরাসরি ফেসবুক লাইভে এসে কথা বলেন। এরপর সন্ধ্যার দিকে নিজের ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করে লিখেন— ‘যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য। গাজীপুর চৌরাস্তা।’স্থানীয়রা মনে করছেন, তার স্পষ্টবাদিতা ও চাঁদাবাজদের বিরুদ্ধে বারবার মুখ খোলাই হয়তো তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। এলাকাবাসীর ভাষায়, চাঁদাবাজদের গডফাদারদের রোষানলে পড়েছিলেন
তুহিন। ঘটনার বিষয়ে বাসন থানার ওসি শাহীন খান গনমাধ্যম কে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ -পুলিশ কমিশনার মো. রবিউল ইসলাম গনমাধ্যম কে জানান, বৃহস্পতিবার চান্দনা চৌরাস্তা এলাকায় এক নারী ও তার চক্রের সদস্যরা এক লোককে টার্গেট করেন। এ সময় ঐ লোক নারীর ফাঁদে না পড়ে ওই নারীকে একটি থাপ্পড় দেন। এ সময় তার পাশে থাকা চক্রের অন্য চক্রের দুষ্কৃতকারীরা তাকে ধাওয়া দেয়। পরে দেশীয় অস্ত্র দিয়ে তাকে আঘাত করে। এ সময় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন সেই ভিডিও চিএ ধারণ করতে গেলে ওই চক্রের সদস্যরা তাকে ধাওয়া করে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা
করে। সাংবাদিক হত্যার ঘটনায় গাজীপুরের গণমাধ্যমকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। দ্রুত দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক, সমাজকর্মীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে সাংবাদিক হত্যার বিচারের দাবি জানানো হয় ।
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার এখনো কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানা গেছে।
আরও পড়ুন:


















