ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
তাজা খবর
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৫:৫৭:২৩ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
- / ৭৬ বার পঠিত

পিরোজপুর অফিস:: গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে গলা কেটে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন, হুমকি ও হয়রানিমূলক মামলার বিরুদ্ধে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) সকালে সম্মিলিত পিরোজপুর সাংবাদিক সমাজের উদ্যোগে শহরের টাউন ক্লাব সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি ও আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি এস. এম. রেজাউল ইসলাম শামীম এর সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম হোসেন মাসুদের সঞ্চালনায় মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন, মুনিরুজ্জামান নাসিম আলী (ইত্তেফাক), এস. এম. পারভেজ (যুগান্তর), এ. কে. আজাদ (সংবাদ), জিয়াউল আহসান (ডেইলি অবজারভার), ফসিউল ইসলাম বাচ্চু (সমকাল প্রতিনিধি ও পিরোজপুর কণ্ঠ সম্পাদক), হাসান মামুন (জাতীয় সাংবাদিক সংস্থার জেলা সভাপতি ও স্টাফ রিপোর্টার নাগরিক ভাবনা ), খালিদ আবু (আমাদের সময়), ওয়াহিদ হাসান বাবু (ইনকিলাব), নাসির উদ্দিন (ভোরের পাতা), নাঈম তালুকদার (জি-টিভি), নাসির উদ্দিন (নয়া দিগন্ত, জিয়ানগর উপজেলা প্রেসক্লাব সভাপতি), শফিকুল ইসলাম সোহেল (সংবাদ, উপজেলা প্রতিনিধি) এছাড়াও জেলার বিভিন্ন উপজেলা ও জাতীয়/আঞ্চলিক গণমাধ্যমের সাংবাদিকরা মানববন্ধনে অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর ধারাবাহিক হামলা, হত্যা ও হয়রানিমূলক মামলার মাধ্যমে দেশে মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতাকে দমন করার চেষ্টা চলছে। তারা অবিলম্বে গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের গণমাধ্যমকে মুক্ত ও স্বাধীন রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
আরও পড়ুন:


















