গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে হালুয়াঘাটে সাংবাদিকদের মানববন্ধন

- সর্বশেষ পরিমার্জন: ০৫:৪৩:২৪ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
- / ৩১ বার পঠিত

সমীর সরকার,ময়মনসিংহ বিশেষ প্রতিনিধি:
গাজীপুরে সাংবাদিকে প্রকাশ্যে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রফতার ও ফাঁসির দাবিতে হালুয়াঘাট সাংবাদিকদের পক্ষ থেকে প্রতিবাদ সভা ও মানববন্ধন করা হয়।
১০ আগষ্ট রবিবার দুপুর ২.৩০ মিনিটে হালুয়াঘাট উপজেলা গেইটের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় হালুয়াঘাট প্রেসক্লাবের এক অংশের সভাপতি হাতেম আলী, সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক এবং অন্য অংশের সভাপতি ওমর ফারুক সুমন, সাধারণ সম্পাদক জুলমত আলী, প্রেসক্লাবের সদস্য খালেদ আহমদ শামসুল আলম পনির, সিনিয়র সাংবাদিক বাবুল হোসেন ও নাইম ব বক্তারা সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্য হত্যা সাংবাদিক আনোয়ার হোসেনকে ইট দিয়ে পা থেঁতলে শারীরিক ভাবে গুরুতর আহত জড়িত সকল সন্ত্রাসীদের কে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূল সর্বোচ্চ শাস্তির ও কর্তব্যরত সকল সাংবাদিকদের নিরাপত্তার দাবি করেন।


















