ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২২ এপ্রিল ২০২৬

গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

জাফর ইকবাল, গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:০৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • / ৫৫ বার পঠিত
সভাপতি নির্বাচিত আবু সুফিয়ান সুজা সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক নির্বাচিত।
(শনিবার) গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়ন (রাজনৈতিক থানা) বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল ও সম্মেলন এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনের মাধ্যমে সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি হিসেবে আবু সুফিয়ান সুজা এবং সাধারণ সম্পাদক হিসেবে আবু বক্কর সিদ্দিক নির্বাচিত হন।
অনুষ্ঠানটি দলের নেতা-কর্মীদের মিলনমেলায় রূপ নেয়। স্থানীয় বিএনপির প্রবীণ ও তরুণ নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনটি হয়ে ওঠে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচনের বিষয়টিকে অনেকে গণতন্ত্রচর্চার ইতিবাচক দিক হিসেবে দেখছেন।
এসময় বক্তারা বলেন, বিএনপির এই কাউন্সিল প্রমাণ করে, তৃণমূল পর্যায়ে দল সাংগঠনিকভাবে আরও গতিশীল হচ্ছে। দেশব্যাপী রাজনৈতিক সংকট ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এই সময়ে তৃণমূলের নেতৃত্ব দলকে শক্তিশালী ভিত্তি প্রদান করবে।
মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপির আহবায়ক নবিবর রহমান এর সভাপতিত্বে ও সদস্য সচিব নাজিম উদ্দীন আলম এর সঞ্চালনায় মহিমাগঞ্জ ডাক বাংলা মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত নির্বাচনীয় সভায় উদ্বোধন করেন গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি সংগ্রামী আহবায়ক ও গাইবান্ধা জেলা বিএনপি সহ-সভাপতি জননেতা ফারুক আহমেদ, প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ জননেতা অধ্যাপক আমিনুল ইসলাম,
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল
জেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোন্নাফ আলমগীর
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব রেজানুল হাবিব রফিক, বিশেষ অতিথি গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা জনাব ফারুক কবির আহমদ, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও গোবিন্দগঞ্জ পৌর বিএনপি সভাপতি  রবিউল কবির মনু, গাইবান্ধা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাব সানোয়ার হোসেন দিপু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রনেতা ও রাখালবুরুজ ইউপি চেয়ারম্যান হাসানুর রহমান চৌধুরীর ডিউক, পৌর বিএনপি সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, উপজেলা বিএনপি’র দপ্তরের দায়িত্বে সাবেক ছাত্রনেতা জনাব সাজাদুর রহমান সাজু, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সহকারী অধ্যাপক মতিয়ার রহমান,  জনাব মোকাদ্দেম হোসেন সজল, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য  তরিকুল ইসলাম চঞ্চল, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য,আনোয়ার হোসেন গোলাপ,  নির্বাচন পরিচালনা কমিটির সদস্য,( হাবিবুর রহমান আকন্দ, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য,) মনির হোসেন সরকার,ইমরান হোসেন মোল্লা মিলন, আনিসুজ্জামান বিদ্যুৎ।
নির্বাচিত সভাপতি আবু সুফিয়ান সুজা তার প্রতিক্রিয়ায় বলেন, “দলীয় শৃঙ্খলা বজায় রেখে সংগঠনকে শক্তিশালী করা এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে আমরা কাজ করে যাব।” সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “যে আস্থার ভিত্তিতে আমাদের নির্বাচিত করা হয়েছে, আমরা সেই আস্থার প্রতিফলন ঘটাবো ইনশাআল্লাহ।
দলীয় সূত্রে জানা গেছে, কাউন্সিল শেষে নবনির্বাচিত কমিটি খুব শিগগিরই দলীয় কার্যক্রম শুরু করবে এবং আগামীর আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখবে।
এছাড়াও সম্মেলনে রাজনৈতিক শুদ্ধতা, সাংগঠনিক ঐক্য ও স্থানীয় সমস্যা নিয়ে আলোকপাত করা হয়। গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং মহিমাগঞ্জ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন: ০৪:০৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫