ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ মহাবিদ্যালয় (ডিগ্রী) কলেজের অবসরপ্রাপ্তদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জ প্রতিনিধি, জাফর ইকবাল রানা :
- সর্বশেষ পরিমার্জন: ০৯:৪৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
- / ২৩ বার পঠিত

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা), ১৫ সেপ্টেম্বর ২০২৫: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মহিমাগঞ্জ মহাবিদ্যালয় (ডিগ্রী) কলেজ প্রাঙ্গণে গত সোমবার এক আবেগঘন ও আনন্দমুখর পরিবেশে কলেজটির প্রতিষ্ঠাকালীন, (১৯৭২)সাল থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, শিক্ষক ও কর্মচারীদের বিদায় সংবর্ধনা এবং নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। এই ব্যতিক্রমী আয়োজনে বিদায়ের বেদনা এবং নতুনের আবাহন এক অভূতপূর্ব মহামিলন ঘটায়।
কলেজ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি মোঃ রেজাউল করিম। ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক যোবায়েরুল হক। সহযোগিতায় ছিলেন,জ্যৈষ্ঠ প্রভাষক মোঃশাহজাদা মুন্না জ্যেষ্ঠ প্রভাষক মোঃ তাইমুর হাসান অপু, প্রভাষক ফেরদৌস আলম শাহীন, মাহবুবুর রহমান চয়ন, প্রভাষক রোজিনা খাতুন এবং প্রভাষক হাসান তারেক,প্রভাষক মোঃ জুলফিকার নাঈম, প্রভাষক মোঃ আনোয়ার হোসেন সহ অন্যান্যদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালিত হয়।
অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সম্মান জানাতে গিয়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। তাদের দীর্ঘদিনের কর্মময় জীবনের স্মৃতিচারণ ও কলেজের প্রতি অবদানের কথা তুলে ধরা হয়। কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে বিদায়ী সকলকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও জায়নামাজ উপহার হিসেবে প্রদান করা হয়।
অন্যদিকে, নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। তাদের চোখেমুখে ছিল নতুন শিক্ষাজীবন শুরু করার স্বপ্ন ও সম্ভাবনা। বিদায়ী শিক্ষকদের দেখানো পথে চলে ভবিষ্যতে নিজেদের প্রতিষ্ঠিত করার প্রেরণা পায় তারা।
এতে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এটিএম মতিউর রহমান, শিক্ষক ফয়জুল গোফ্ফার, রতন লাল ঘোষ, সেলিম আহমেদ, মেহেরুন নেছা প্রমুখ। এছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সুফিয়ান সুজা, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, বিএনপি নেতা রবিউল ইসলাম খাজা এবং জামায়াত নেতা সামছুল হক।
ছাত্রদলের আহ্বায়ক মোফাজ্জল হোসেন মৃধা ও ছাত্রনেতা রাহুলের নেতৃত্বে শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও সাফল্যমণ্ডিত করে তোলে।
এই আয়োজনটি ছিল মূলত দুই প্রজন্মের এক মিলনমেলা, যেখানে প্রবীণদের অভিজ্ঞতা ও আশীর্বাদ এবং নবীনদের উদ্দীপনা ও স্বপ্ন মিলেমিশে একাকার হয়ে যায়, যা মহিমাগঞ্জ মহাবিদ্যালয়ের ইতিহাসে একটি স্মরণীয় দিন হয়ে থাকবে।
আরও পড়ুন:



















