ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
গোবিন্দগঞ্জে যৌথ অভিযান চালিয়ে ৪৩৪ বস্তা সার জব্দ ও জরিমানা আদায়

জাফর ইকবাল, গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ
- সর্বশেষ পরিমার্জন: ০৬:১৫:৪২ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
- / ৬০ বার পঠিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অনুমোদন ছাড়াই সার বিক্রয়, অবৈধভাবে মজুদ ও ক্রয় রশিদ না থাকায় সার ও কীটনাশকের দোকানে অভিযান চালিয়ে ৪৩৪ বস্তা সার জব্দ এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছে সেনাবাহিনীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১লা জুলাই) রাত ৯টার দিকে গোবিন্দগঞ্জ পৌর বাজার এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন,
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৯টা থেকে ২টা পর্যন্ত গোবিন্দগঞ্জ পৌর বাজারে মেসার্স মাসুদ এন্ড ব্রাদার্স, মেসার্স মদিনা ট্রেডার্স, গীতা সার ঘর, শ্রী অমরেন্দ্র নারায়ন চাকী, মেসার্স জেনিন ট্রেডার্স, মেসার্স রুপালী সার ঘর, মেসার্স প্রধান কৃষি সম্ভারে অভিযান চালায় সেনাবাহিনী। এসময় বিভিন্ন দোকানে অভিযানে চালিয়ে ৪৩৪ বস্তা সার ও ৬৯০০ কেজি ধান বীজ জব্দ করা হয়। সেই সাথে অভিযুক্ত ব্যবসায়ীদের ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে গাইবান্ধা সেনাক্যাম্পের মেজর মোঃ ইনজামামুল আলম নেতৃত্বে ক্যাপ্টেন মোঃ ইকরামুল হক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হাদিসুর রহমান,ওয়ারেন্ট অফিসার রাকিবুল আলমসহ সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন।
স্থানীয় কৃষকেরা বলছেন, দীর্ঘদিন ধরে এ এলাকায় অবৈধভাবে সার মজুদ করে বেশি দামে বিক্রি এবং বীজে ভেজাল মিশিয়ে তা প্রান্তিক কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়া হচ্ছিল। যা কৃষি পণ্য উৎপাদনে ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছিল।
আরও পড়ুন:




















