ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২২ এপ্রিল ২০২৬

গোয়ালন্দে মকবুলের দোকান এলাকায় সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু   

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:০৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
  • / ১০২ বার পঠিত

রাজু আহমেদ, রাজবাড়ী :রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মকবুলের দোকান এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় এক ভ্যান থাকা এক যাত্রী নিহত হয়েছেন। পাশাপাশি ভ্যানচালকসহ  আহত ৫

সন্ধ্যায় মাগরিবের আজানের পর গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মকবুলের দোকান সংলগ্ন নবুওছিমুদ্দিন পাড়া সরকারি প্রাঃ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানের যাত্রী মো. জাহাঙ্গীর মোল্লা (৩৫) রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের শমেসপুর গ্রামের সোনামুদ্দিনের ছেলে। এ ঘটনায় ভ্যানে থাকা ৬ জনের মধ্যে ১ জন নিহত, বাকি ৫ জনের মধ্যে ৩ জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে এবং ২ জন গুরুতর অবস্থা হওয়ায় তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক রেফার করেন।

স্থানীয়রা জানান, হঠাৎ একটি বিকট শব্দ পাওয়া দ্রুত তারা ঘটনাস্থলে ছুটে যায় দেখতে পায় ভ্যানটি দুমড়েমুচড়ে সড়কে থেকে নিচে পড়ে আছে, পাশে ৬ জন মানুষ আহত অবস্থায় পড়ে আছে। তারা দ্রুত তাদেরকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠিয়ে দেয় এবং ঘটনাস্থলেই একজন মারা যায়।

এই বিষয়,আহলাদীপুর হাইওয়ে থানার (ওসি) বলেন, আমরা স্থানীয়দের দেয়া খবর শোনা মাত্রই ঘটনাস্থলে এসেছি। যিনি নিহত হয়েছেন তিনি ভ্যানের যাত্রী ছিলেন। এ ঘটনায় আরো ৫ জন আহত হয়েছেন। তিনি আরও বলেন, আবেদনের প্রেক্ষিতে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং ঘাতক বাসটিকে আটকের চেষ্টা চলছে

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

গোয়ালন্দে মকবুলের দোকান এলাকায় সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু   

সর্বশেষ পরিমার্জন: ০৩:০৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪