ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ০৪ মে ২০২৬

গোয়ালন্দে মুঠোফোনে নেট ব্যবসায়ীকে হত‍্যার হুমকি, থানায় অভিযোগ দায়ের

রাজু আহমেদ, রাজবাড়ী 
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:২৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • / ৭১ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের অম্বলপুর এলাকায় অজ্ঞাত একটি নাম্বার থেকে তানভীর রাসেল (২৭) নামে একজন যুবককে হত‍্যা করে মেরে ফেলানোর ভয়ভীতি দেখানো হয়েছে। এ ব‍্যাপারে ভুক্তভোগী যুবক থানায় অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী যুবক গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের অম্বলপুর গ্রামের মো. শাজাহান শেখের ছেলে। তিনি পেশায় একজন বিকাশ এবং নেট ব্যবসায়ী।

এ বিষয়, ভুক্তভোগী যুবক ও থানা সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট শনিবার রাত ৯ টার দিকে ভুক্তভোগী তানভীর রাসেল ছোট ভাকলা ইউনিয়নের কাটাখালী অম্বলপুর হ‍্যাচারীর শেষ মাথায় থাকাকালীন সময়ে অজ্ঞাত পরিচয়ে +৮৮০৯৬৩৮৩৪২৮০১ নম্বর হতে ভুক্তভোগীর ০১৭৫৩৫৪৮০৯০ নম্বরে ফোন দিয়ে অকথ্য ভাষায় গালিগিলাজসহ বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়। ভুক্তভোগী কোন উপায় না পেয়ে ওইদিন রাতে গোয়ালন্দ ঘাট থানায় হাজির হয়ে উপরোক্ত বিষয়ে অভিযোগ দায়ের করেন।

এব‍্যাপারে ভুক্তভোগী তানভীর রাসেল এর কাছে ঘটনার কথা জানতে চাইলে তিনি বলেন, আমি একজন নির্ভেজাল মানুষ। আমার জানা মতে আমার কোনো শত্রু নেই তবে গত ৯ আগস্ট অজ্ঞাত একজন তার পরিচয় গোপন করে আমাকে প্রাণনাশের হুমকি দেয় এবং আমার পরিবারসহ সকলকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তিনি আরও বলেন, আমাকে কাটাখালী মোড়, অন্তর মোড় নদীর পাড় এবং পৌর জামতলা যেখানে পাবে সেখানেই কুপিয়ে মেরে ফেলবে। এমনকি যেকোনো সময় গুলি করে মেরে ফেলারো হুমকি দেয়।

এ বিষয়, গোয়ালন্দ ঘাট থানার ওসি তদন্ত মোঃ রাশিদুল ইসলাম জানান, তানভীর রাসেলকে ফোন দেয়ার হুমকির লিখিত অভিযোগ পেয়েছি। যে নাম্বার থেকে ফোন দিয়ে হুমকি দেয়া হয়েছে সেই নাম্বার ব্যবহারের প্রকৃত মালিক কে খুঁজে বের করার জন্য তথ্য প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। আমরা আশা করি আসামিকে দ্রুত গ্রেপ্তার করা হবে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

গোয়ালন্দে মুঠোফোনে নেট ব্যবসায়ীকে হত‍্যার হুমকি, থানায় অভিযোগ দায়ের

সর্বশেষ পরিমার্জন: ০৫:২৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫