ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০৮ মে ২০২৬
তাজা খবর
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
গোয়ালন্দে হিফজুল কুরআন কিরাত প্রতিযোগিতা ২০২৬

রাজু আহমেদ, রাজবাড়ী
- সর্বশেষ পরিমার্জন: ০৬:০৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
- / ১০৬ বার পঠিত

রাজু আহমেদ, রাজবাড়ী: গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের হাজী দুদুখান পাড়া হাকিমিয়া দারুস সালাম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে হিফজুল কোরআন কিরাত প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হ’য়েছে।
সোমবার দুপুর থেকে এই অনুষ্ঠানসুর হয়। এ সময় গোয়ালন্দ উপজেলার বিভিন্ন মাদ্রাসা থেকে শিক্ষার্থীরা এসে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় অংশ নেয়।
হযরত মাওলানা মুফতি আব্দুল কাদের সাহেবের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি ও এলাকার তারুণ্যের আইডল কাউসার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ বাজার পরিষদের সাধারণ সম্পাদক খোকন শেখ, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদ, যুবদল নেতা জসিম বেপারী সহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা করেন,বিল্লাল জমাদ্দার সাবেক সহ-সভাপতি উপজেলা ছাত্রদল গোয়ালন্দ, হাজী মোহাম্মদ রুহুল আমিন সভাপতি অত্র মাদ্রাসা ও বিশিষ্ট সমাজসেবক, মোহাম্মদ এরশাদ মীর বিশিষ্ট ব্যবসায়ী, মোহাম্মদ ইকরাম সরদার সিঙ্গাপুর প্রবাসী, মোঃ খায়ের আলি সিঙ্গাপুর প্রবাসী প্রমুখ।
অনুষ্ঠানের সম্মানিত বিচারক মণ্ডলী হিসেবে উপস্থিত ছিলেন, হাফেজ মোঃ শহিদুল ইসলাম, হাফেজ মোহাম্মদ মোতাহার হোসেন, হাফেজ মোঃ সোহরাব হোসেন, হাফেজ মোহাম্মদ মোফাজ্জল হোসেন, হাফেজ মোহাম্মদ কোবির হোসেন, হাফেজ মোহাম্মদ সিদ্দিক হোসেন, মাওলানা শহিদুল ইসলাম, মুফতি মোহাম্মদ ইউসুফ ফরিদপুর, হাফেজ মোহাম্মদ আবুল কাশেম প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার দেয়া হয়।


















