ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ০৪ মে ২০২৬

ঘাটাইলে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিমের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রিমল তালুকদার  ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি,
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:৫৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • / ২৬ বার পঠিত
টাঙ্গাইলের ঘাটাইলে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিমের আওতায় মাধ্যমিক পর্যায়ের স্কুল কলেজ মাদ্রাসায় অধ্যায়নরত শিক্ষার্থীদের ও শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ৩১ (জুলাই) দুপুর ২ টায় ঘাটাইল উপজেলা পরিষদ হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুজহাত ইয়াসমিন।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের উপ-পরিচালক নাসিম উদ্দিন, টাঙ্গাইল জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান।
আলোচনা সভায় বক্তারা বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে গুণগত মান উন্নয়ন, শিক্ষার পরিবেশগত উন্নয়ন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ, উন্নত শিক্ষার পরিবেশ সৃষ্টি করা, শিক্ষকদের পেশাদারিত্ব উন্নয়ন করা এবং শিক্ষা প্রতিষ্ঠানের গুণগতমান বৃদ্ধি করার জন্য এ অনুদান প্রদান করা হয়েছে।
ঘাটাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলার ১২ টি শিক্ষা প্রতিষ্ঠান ও ৩৫ জন শিক্ষার্থীকে বিভিন্ন মানদন্ডের ভিত্তিতে মূল্যায়ন করে পুরস্কৃত করা হয়।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ঘাটাইলে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিমের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন: ০৪:৫৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫