ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

ঘুমধুমে চোরাকারবারিদের ফেলে যাওয়া ৪ লক্ষাধিক পিস ইয়াবা উদ্ধার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪ লাখ ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।রোববার (৪ অক্টোবর) ভোরে তুমব্রু বিওপির বিশেষ টহলদল সীমান্তের নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
৩৪ বিজিবি সূত্র জানায়, গত ৩ অক্টোবর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, তুমব্রু বিওপির দায়িত্বপূর্ণ পশ্চিমকুল রুহুল আমিনের দোকান-কাটাপাহাড় সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করানো হবে। এর তথ্যে ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খাইরুল আলমের নির্দেশনায় তুমব্রু বিওপির বিশেষ টহলদল সীমান্ত থেকে প্রায় ১০০ গজ দূরে বাংলাদেশের অভ্যন্তরে নয়াপাড়া এলাকায় অবস্থান নেয়।রোববার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে অত্যাধুনিক থার্মাল ইমেজারের মাধ্যমে কয়েকজন চোরাকারবারীর গতিবিধি দেখতে পায় বিজিবি। এ সময় বিজিবির ৫-৬ সদস্য তাদের ধাওয়া করলে চোরাকারবারীরা সঙ্গে থাকা মালামাল ফেলে রাতের অন্ধকারে পানির পথ দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া তিনটি ব্যাগ থেকে ৪ লাখ ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ সংক্রান্তে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
14 October 2026

খাদ্যবান্ধব কর্মসূচির চাল সুষ্ঠুভাবে বিতরণে ডিলার ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

ঘুমধুমে চোরাকারবারিদের ফেলে যাওয়া ৪ লক্ষাধিক পিস ইয়াবা উদ্ধার

সর্বশেষ পরিমার্জন : ০২:৩৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬