ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ০৫ মে ২০২৬

ঘুরতে বের হয়ে স্বামী’র গা ঢাকা,সপ্তাহ পর মিললো স্ত্রী’র বস্তাবন্দী লাশ! 

শ.ম.গফুর,কক্সবাজার
  • সর্বশেষ পরিমার্জন: ০৭:০০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • / ৫৩ বার পঠিত
কক্সবাজারের উখিয়ায় এবার মিললো এক নারীর বস্তাবন্দি লাশ। বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হলদিয়াপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তচ্ছাখালী ব্রিজের পশ্চিম পাশে বস্তার ভেতর থেকে প্রথমে অজ্ঞাত হিসেবে এক নারীর মরদেহ উদ্ধার করেন পুলিশ।বস্তা থেকে বের হওয়া দুর্গন্ধের রহস্য খোঁজতে গিয়ে মিলে লাশের সন্ধান।
স্থানীয় সূত্রে জানা যায়, পথচারীরা দুর্গন্ধ টের পেয়ে একটি বস্তার ভেতরে লাশ দেখতে পান। খবর পেয়ে উখিয়া থানার টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন।
প্রাথমিকভাবে জানা গেছে, নিহতের নাম রহিমা (৩০) বেগম। তার পিতা আমির হোসেন ও মাতা সেলিনা।জালিয়া পালং ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আব্দুর রহমান বদি স্কুলের পাশে তার পিতার বাড়ি।নিহতের স্বজনদের বরাতে জানা গেছে, গত ৬ নভেম্বর রহিমার স্বামী জসিম উদ্দিন (পিতা-জাফর উদ্দিন), সাং-পশ্চিম মরিচ্যা (গরু বাজারের পশ্চিম পাশে), ১নং ওয়ার্ড, হলদিয়াপালং ইউনিয়ন’র বাসিন্দা। স্ত্রীকে ঘুরতে নিয়ে যাবেন বলে পিতার বাড়ি থেকে বের করেন জসিম। এরপর থেকে রহিমা নিখোঁজ ছিলেন। সেই দিন থেকেই জসিমও গা-ঢাকা দেন।
স্থানীয়দের ধারণা, স্ত্রী হত্যার পর মরদেহ বস্তাবন্দী করে ফেলে রেখে পালিয়ে গেছেন স্বামী।
উখিয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।থানা সূত্রে জানা গেছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন, উখিয়া থানার ওসি মো. জিয়াউল হক।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ঘুরতে বের হয়ে স্বামী’র গা ঢাকা,সপ্তাহ পর মিললো স্ত্রী’র বস্তাবন্দী লাশ! 

সর্বশেষ পরিমার্জন: ০৭:০০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫