ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২২ এপ্রিল ২০২৬

ঘোড়দৌড় দেখতে কিশোরগঞ্জে হাজারো মানুষের ঢল

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ১২:০০:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
  • / ৫৩ বার পঠিত
কিশোরগঞ্জ সদর প্রতিনিধি : কিশোরগঞ্জে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।  গত ৩০ ডিসেম্বর বিকেলে অনুষ্ঠিত এ ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে হাজারো মানুষের ঢল নামে। কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়ন পরিষদের সামনের বিস্তীর্ণ ফসলের প্রান্তরে। প্রতিযোগিতায় অংশ নেওয়া ঘোড়ার চালক ৮ থেকে ১২ বছর বয়সী দুরন্ত শিশুরাও ছিল দর্শকদের বিশেষ আকর্ষণ।
তিনটি গ্রুপে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিভিন্ন অঞ্চলের ৪০টি ঘোড়া অংশ নেয়। বিজয়ী ঘোড়ার মালিকদের রেফ্রিজারেটর, এলইডি টেলিভিশন ও মোবাইল ফোনসহ আকর্ষণীয় সব পুরস্কার দেওয়া হয়।
জানা গেছে, কিশোরগঞ্জ সদর উপজেলার ফসলের মাঠে এ ঘোড়দৌড়ের আয়োজন করা হয়। এ প্রতিযোগিতা দেখতে আশপাশের উপজেলাসহ বিভিন্ন এলাকার বিভিন্ন বয়সী লোকজন দুপুর থেকে ভিড় করেন।
তিনটি গ্রুপে প্রতিযোগিতায় বিভিন্ন অঞ্চলের ৪০টি ঘোড়া অংশ নেয়। বড় গ্রুপে টাঙ্গাইল জেলার সিয়ামের ঘোড়া প্রথম, একই জেলার আবুলের ঘোড়া দ্বিতীয় ও কিশোরগঞ্জের লাবলুর ঘোড়া তৃতীয় স্থান লাভ করে। মাঝারি গ্রুপে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রামের মাসুদের ঘোড়া প্রথম, বাজিতপুর উপজেলার পিরোজপুরের রাজীবের ঘোড়া দ্বিতীয় ও হবিগঞ্জ জেলার বাবুলের ঘোড়া তৃতীয় স্থান লাভ করে। ছোট গ্রুপে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রামের আব্দুর রাশিদের ঘোড়া প্রথম, বাজিতপুর উপজেলার হালিমপুরের মানিকের ঘোড়া দ্বিতীয় ও একই এলাকার সম্রাটের ঘোড়া তৃতীয় স্থান লাভ করে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ঘোড়দৌড় দেখতে কিশোরগঞ্জে হাজারো মানুষের ঢল

সর্বশেষ পরিমার্জন: ১২:০০:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫