ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

চওড়ারহাটে মাদক জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স ছয় ইউনিটে কমিটি গঠন

  • রাসেল রানা, রংপুর
  • সর্বশেষ পরিমার্জন : ০৬:০১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২৯ বার পঠিত
রাসেল রানা, রংপুর:    রংপুর নগরীর ৭ নম্বর ওয়ার্ডের চওড়ারহাট এলাকায় মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ সভায় মাদক ও জুয়ার বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যবসায়ী ও সমাজসেবক মো. ছাইফুল ইসলাম। এতে বক্তব্য দেন বকসা বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রেজা স্থানীয় জাতীয় পার্টির নেতা মোঃ খাইরুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদল নেতা আশিকুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন মাদক ও জুয়ার বিস্তারে তরুণ সমাজের পাশাপাশি পরিবার ও সামাজিক পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তরুণ প্রজন্মকে এসব অপরাধ ও আসক্তি থেকে দূরে রাখতে পরিবার সমাজ ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
সভায় মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং স্থানীয়ভাবে সচেতনতামূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
আলোচনা সভা শেষে উপস্থিত সকলের সিদ্ধান্তক্রমে চওড়ারহাট এলাকাকে ছয়টি ইউনিটে ভাগ করে পৃথক কমিটি গঠন করা হয়। ইউনিটগুলো হলো বেনুঘাট হরিরাম্মাল, বকসা, বুদাই তপোধান, ও গুলাল বুদাই।
আয়োজকরা জানান, মাদক ও জুয়ার বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি, তরুণদের সম্পৃক্ত করা এবং এলাকায় সামাজিক প্রতিরোধ গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

বাঘায় পারিবারিক কলহের জেরে গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক

16 September 2026

সরকারি সম্পত্তি দখলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

চওড়ারহাটে মাদক জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স ছয় ইউনিটে কমিটি গঠন

সর্বশেষ পরিমার্জন : ০৬:০১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬