ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
চকরিয়ায় ভূমি মেলার উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামুলক সভা

চকরিয়া কক্সবাজার প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৪:২১:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
- / ৮৫ বার পঠিত

কক্সবাজারের চকরিয়া উপজেলায় আজ অনুষ্ঠিত হলো ভূমি মেলা ২০২৫ এর বর্ণাঢ্য র্যালি উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামুলক সভা। রবিবার (২৫মে) সকাল ১০টায় ভুমি অফিস মাঠ সংলগ্ন এই অনুষ্ঠান হয়েছে।
এসময় মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার আতিকুর রহমান, চকরিয়া উপজেলা ভুমি অফিসার রুপায়ন দেব,চকরিয়া থানার ওসি তদন্ত ইয়াছিন আরফাত, চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি এম আলী হোসেন, আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, পুলিশ প্রশাসনের প্রতিনিধি এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত ছিল পুরো আয়োজন।
প্রধান অতিথির বক্তব্যে আতিকুর রহমান বলেন, ‘ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। ভূমি মেলা তারই একটি অংশ, যেখানে সাধারণ মানুষ তাদের ভূমি সংক্রান্ত সেবা ও তথ্য সহজেই পেতে পারেন।’
মেলায় ভূমি অফিসের ডিজিটাল সেবা, নামজারি, খতিয়ান সংগ্রহ, ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন তথ্যসেবা প্রদান করা হয়। এছাড়াও মেলার মাধ্যমে জনগণকে ভূমি সংক্রান্ত নানা সমস্যা ও তার সমাধান সম্পর্কে সচেতন করা হয়।
আরও পড়ুন:



















