ঢাকা, বাংলাদেশ , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

চলতি মাসেই মিলছে ৮ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের

নাগরিকভাবনা ডেস্ক:   চলতি আগস্ট মাসে সরকারি চাকরিজীবীদের জন্য দুই দফায় টানা চার দিন করে মোট আট দিন ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে। সরকারি ক্যালেন্ডারের সাধারণ ছুটির সঙ্গে কৌশলী সমন্বয় করে এক দিন করে নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিতে পারলে দীর্ঘ এই অবকাশ যাপন করা সম্ভব হবে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৫ আগস্ট (বুধবার) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। পরদিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) অফিস খোলা থাকলেও কোনো কর্মী যদি ওই দিন নৈমিত্তিক ছুটি নিতে পারেন, তবে ৫ আগস্টের ছুটির সঙ্গে ৭ ও ৮ আগস্টের (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটি উপভোগ করতে পারবেন।

একইভাবে মাসের শেষ দিকেও দীর্ঘ ছুটির সুযোগ থাকছে। আগামী ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। যদিও এই ছুটির বিষয়টি চাঁদ দেখার ওপর নির্ভরশীল। এই ছুটির পরদিন ২৭ আগস্ট (বৃহস্পতিবার) যদি কেউ নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিতে পারেন, তবে পরদিন ২৮ ও ২৯ আগস্টের (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটিসহ আবারও টানা চার দিনের ছুটি পাওয়া যাবে।

উল্লেখ্য, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সাধারণ ছুটি থাকে। অনেক বেসরকারি প্রতিষ্ঠানও এই দিনে ছুটি ঘোষণা করে। তবে জরুরি সেবার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান ও কর্মীদের ক্ষেত্রে এই ছুটির সুবিধা কার্যকর হবে না।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

আইনের শাসন ও স্বাধীন বিচারব্যবস্থাই ন্যায়ভিত্তিক রাষ্ট্রের ভিত্তি গড়বে

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
27 August 2026

বেওয়ারিশ কুকুর যন্ত্রনায় অতিষ্ট নগরবাসী

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

চলতি মাসেই মিলছে ৮ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের

সর্বশেষ পরিমার্জন : ০৩:১৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬