চাটখিলে ছয় নারীসহ গ্রেফতার-১৫

- সর্বশেষ পরিমার্জন: ১০:৫৩:২৩ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
- / ৫০ বার পঠিত

চাটখিল থানা পুলিশ গত বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত সহ বিভিন্ন মামলার ৬ নারী সহ ১৫ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করেছে। চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হচ্ছে, উপজেলার আবুতোরাব নগরের সিদ্দিকুর রহমানের ছেলে রিয়াজ মোরশেদ (৩৩), জাহাঙ্গীর হোসেনের স্ত্রী সুলতানা রাজিয়া (৬৫), নোয়াখলা গ্রামের মন্তাজ মিয়ার ছেলে মনির হোসেন (৩৫), বেলাল হোসেনের স্ত্রী ঝর্ণা বেগম (৪০), ছয়ানী টবগা গ্রামের নুর নবীর ছেলে আমির হোসেন (৪০), পরকোটের আবদুল হাকিম এর ছেলে সিরাজুল ইসলাম (৫০), সিরাজুল ইসলামের স্ত্রী কাজলি বেগম (৩২), পুরুষোত্তমপুর গ্রামের হারুনুর রশীদ এর স্ত্রী পাখি আক্তার জেসমিন (৫০), দশানী টবগা গ্রামের হেদায়েত উল্যার ছেলে মোঃ নাছির উদ্দিন (৪৪), নাছির উদ্দিনের স্ত্রী সুমি বেগম (৩২), শোল্যার জাহাঙ্গীর হোসেনের ছেলে খালেদ সাইফুল্লা (৩৬), নারায়নপুর গ্রামের সৈয়দ আহমেদ এর ছেলে মোরশেদ আলম (৪০), মোরশেদ আলমের স্ত্রী শাহনাজ আক্তার পারভীন (৩২), পুরুষোত্তমপুর গ্রামের হারুুর রশীদ এর ছেলে মোঃ পারভেজ (২৪), সুন্দরপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে মোঃ মেহেদী হাসান সিয়াম (২২)।
গ্রেফতারকৃত রিয়াজ মোরশেদ এর বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসীসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ করেছেন স্থানীয় অনেকেই।



















