ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

চাটখিলে ৩-মাদক সেবীর কারাদন্ড

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:   চাটখিল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গতকাল বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩ মাদক সেবীকে প্রত্যেকের ৩ মাসের করে কারাদণ্ড প্রদান করেছেন| কারাদন্ড প্রাপ্তরা হচ্ছেন চাটখিল পৌরসভার ৬নং ওয়ার্ডের বারেক হাওলাদার বাড়ির জামাল হোসেন মনার ছেলে জাহেদ হাসান চয়ন (১৯), জাকির হোসেন বাবুর ছেলে মামনুর রশীদ (৩৯) ও নিজ ভাওর গ্রামের ছিদ্দিক উল্লাহর ছেলে জাহাঙ্গীর আলম (৪৮) প্রত্যেক এর ৩ মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে| মাদক সেবন অবস্থায় তাদেরকে আটক করে এই দন্ডাদেশ প্রদান করা হয়|
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এই মাদক সেবীরা প্রায় নিয়মিত চাটখিল সেন্ট্রাল হাসপাতালের সামনে রয়েল ফার্নিচার কারখানা এলাকায় মাদক সেবন করে আসছে| তাদের ভয়ে এলাকাবাসী সবসময় আতঙ্কে থাকে| গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে চাটখিল থানা পুলিশ তাদেরকে আটক করে ভ্রাম্যমান আদালতের সামনে হাজির করে| ভ্রাম্যমান আদালত তাদেরকে এ দন্ডাদেশ প্রদান করে|
চাটখিল থানা পুলিশ ৩ মাদক সেবীকে বৃহস্পতিবার বিকেলে জেলে প্রেরণ করেছে|

Share this news as a Photo Card

সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতা ছানোয়ার হোসেন সানুর গ্রেপ্তার ও বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন

27 July 2026

সোনাতলা পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ৩৬ কোটি ৫৪ লাখ টাকার বাজেট ঘোষণা

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

চাটখিলে ৩-মাদক সেবীর কারাদন্ড

সর্বশেষ পরিমার্জন : ১২:০৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬