ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ০৫ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
চালক আটক,প্রাইভেট কারসহ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার

শ.ম.গফুর,কক্সবাজার :
- সর্বশেষ পরিমার্জন: ০৫:০৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- / ৩৯ বার পঠিত

কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্ট বিজিবি’র অভিযানে প্রাইভেট কার থেকে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং আটক হয়েছে এক মাদক কারবারি। উদ্ধারকৃত ইয়াবা’র বাজারমূল্য ১ কোটি ৮০ লাখ টাকা।বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেল ৫টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু ব্যাটালিয়ন’র অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সহকারী পরিচালক মো. কবির হোসেনের নেতৃত্বে টহলদল একটি সন্দেহজনক প্রাইভেট কার থামায়।গাড়ির চালক হেলাল উদ্দিন (৫৩) প্রথমে কোনো ধরনের অবৈধ পণ্য বহনের কথা অস্বীকার করেন। পরে প্রাইভেট কারটি তল্লাশি করে বডি’র পাটাতনের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ৬০ হাজার পিস বার্মিজ ইয়াবা পাওয়া যায়।আটক হেলাল উদ্দিন কক্সবাজার সদর উপজেলার ঝাউতলা গাড়ীর মাঠ এলাকার মৃত নুরুল আমিনের ছেলে।
রামু ব্যাটালিয়ন’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন,
উদ্ধারকৃত ইয়াবা ও আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


















