ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

চিন্ময়ের জামিন শুনানি পেছাল এক মাস

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০২:৪৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
  • / ৭৩ বার পঠিত

অনলাইন ডেস্ক : রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানি এক মাস পিছিয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আগামী ২ জানুয়ারি জামিন শুনানির দিন ধার্য করেছেন। মঙ্গলবার শুনানি শেষে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক এ আদেশ দেন। এ সময় চিন্ময় দাসের পক্ষে আদালতে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। তাঁকেও আদালতে হাজির করা হয়নি। তবে কোনো আইনজীবীকে অংশ নিতে দেওয়া হয়নি অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট।

এদিকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাসহ আদালতে সংঘটিত ঘটনায় করা সব মামলায় চিন্ময় দাসকে আসামি করার দাবিতে বিক্ষোভ করেছেন আইনজীবীরা। গত ৩০ অক্টোবর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে ইসকনের সাবেক চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময়সহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

চিন্ময়ের জামিন শুনানি পেছাল এক মাস

সর্বশেষ পরিমার্জন: ০২:৪৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪