ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
চিলমারীতে বাল্যবিবাহ প্রতিরোধে নৌকা র্যালী অনুষ্ঠিত

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৯:২৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
- / ৬৬ বার পঠিত

শিক্ষা দাও অধিকার দাও, বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়াও” এই প্রতিপাদ্যে কুড়িগ্রামের চিলমারী উপজেলাতে নৌকা র্যালি করেছে থানাহাট স্বেচ্ছাসেবী যুব সংগঠন। “অবহেলিত জনগোষ্ঠী পিছিয়ে নয়, সুযোগ দিলে সম্পদ হয়” প্রকল্পের উদ্যোগে রবিবার (২৪ আগস্ট) বিকাল ৪টায় নৌকা র্যালিটি থানাহাট ইউনিয়নের রাজারভিটা থেকে বের হয়ে উপজেলার রাণিগঞ্জ ইউনিয়নের কাঁচকোল বাজার পর্যন্ত প্রদক্ষিন করে আবারো রাজারভিটা মাদ্রাসা এলাকায় এসে শেষ হয়।
চাইল্ড নট ব্রাইট প্রকল্প, আরডিআরএস বাংলাদেশের সার্বিক সহযোগীতায় নৌকা র্যালিতে উপস্থিত ছিলেন থানাহাট ইউনিয়ন সমাজ কল্যান সংস্থ্যার সাধারন সম্পাদক শ্যামল চন্দ্র বর্মণ, কোষাধক্ষ্য রতন কুমার সাহা, উপজেলা যুব প্লাটফর্ম সভাপতি মিজানুর রহমান মিজান, চাইল্ড নট ব্রাইট প্রকল্পের থানাহাট ইউনিয়ন ফিল্ড ফেসিলিটেটর সুজিত কুমার সরকার, থানাহাট স্বেচ্ছাসেবী যুব সংগঠনের সভাপতি জাদি রানা, সাধারন সম্পাদক লিপি খাতুন, সহ-সভাপতি মিতা আক্তার মিম প্রমুখ।
এর আগে রাজার ভিটা ইসলামীয়া ফাজিল মাদ্রাসা সংলগ্ন ব্রহ্মপুত্র তীরবর্তি এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধে একটি মানববন্ধন করে সংগঠনটি। এতে অনেকের হাতে থাকা প্লাকার্ডে দেখা যায়, আমরা সবাই একজোট বাল্যবিবাহ করবো রোধ, বাল্যবিবাহ প্রতিরোধ করি সুখি সমৃদ্ধ জীবন গড়ি, কুড়িতে বুড়ি নয় বিশ এর আগে বিয়ে নয়, শিক্ষাই হোক প্রথম পছন্দ বাল্যবিবাহ করবো বন্ধ, অল্প বয়সে বিয়ে নয় স্বপ্ন পুরনে সুযোগ দাও সম্বলতি বাল্যবিবাহ প্রতিরোধে নানা ধরনের প্রতিবাদি শব্দ।
আরও পড়ুন:




















