ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
চিলমারীতে যুব প্ল্যাটফর্ম সদস্যদের সমন্বয় সভা অনুষ্ঠিত

রুবেল মিয়া, চিলমারী (কুড়িগ্রাম)
- সর্বশেষ পরিমার্জন: ০৮:৫৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
- / ৬৫ বার পঠিত

কুড়িগ্রামের চিলমারীতে বাল্যবিবাহ ও জোরপূর্বক বিবাহ প্রতিরোধে উপজেলা যুব প্লাটফর্ম সদস্যদের অংশগ্রহণে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সমন্বয় সভায় চিলমারীর ৬টি ইউনিয়নের যুব প্লাটফর্ম সদস্যরা অংশগ্রহণ করেন। সভায় বাল্যবিয়ে ও জোরপূর্বক বিবাহ প্রতিরোধ, নারী ও শিশু সুরক্ষা, যুব সদস্যদের দক্ষতা বৃদ্ধি এবং আয়বর্ধক কার্যক্রমে সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করা হয়।
উপজেলা যুব প্লাটফর্ম সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুজ্জামান সরকার, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহকারী আনোয়ারুল ইসলাম, চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রকল্পের টেকনিক্যাল অফিসার আব্দুল মমিন হোসেন, ইউনিয়ন ফ্যাসিলিটেটর বিবেকানন্দ বিশ্বাস, শাহ আলম ও সুজিত কুমার সরকার প্রমুখ।
চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রকল্পের আওতায় আয়োজিত এই সভায় কারিগরি ও আর্থিক সহায়তা প্রদান করে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
সভায় অংশগ্রহণকারীরা বলেন, যুব সমাজকে সচেতন ও কার্যকর ভূমিকা পালনকারী হিসেবে গড়ে তুললে সমাজ থেকে বাল্যবিবাহ ও জোরপূর্বক বিবাহ নির্মূল করা সম্ভব। এ ধরনের সভা নিয়মিত আয়োজন করা প্রয়োজন বলে মত দেন অংশগ্রহণকারীরা।
আরও পড়ুন:




















