ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

চিলমারীর বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন মারা গেছেন

রুবেল মিয়া, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ 
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:৫৯:৩১ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • / ১১১ বার পঠিত
কুড়িগ্রামের চিলমারী উপজেলার বিশিষ্ট হোটেল ব্যবসায়ী ও বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন (৭৭) আর নেই। আজ সোমবার সকাল ৯টা ৩০ মিনিটে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি উপজেলার ছোট কুষ্টারী এলাকার বাসিন্দা এবং উপজেলা পরিষদ মোড় সংলগ্ন এলাকায় দীর্ঘদিন হোটেল ব্যবসা পরিচালনা করে আসছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, মরহুমের জানাজা আজ বাদ আছর উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। পরে উপজেলা কেন্দ্রীয় কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হবে।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধ চলাকালে মোক্তার হোসেন প্রথমে ১১ নম্বর সেক্টরে এবং পরে ৬ নম্বর সেক্টরের অধীনে সক্রিয়ভাবে অংশ নেন। স্বাধীনতার পর তিনি মিলিটারি অব ফ্রিডম ফাইটার হিসেবে দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

চিলমারীর বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন মারা গেছেন

সর্বশেষ পরিমার্জন: ০৩:৫৯:৩১ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫