ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ০৪ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
চিলাহাটি এক্সপ্রেস: সৈয়দপুর রেলওয়ে পুলিশের হস্তক্ষেপে স্বামীর ঘরে ফিরে গেল স্ত্রী

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৭:০৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
- / ৫৯ বার পঠিত

নীলফামারীর জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের সবুজ পাড়ায় বাবার বাড়ি থেকে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে স্বামীর বাড়ির উদ্দেশ্যে একাই রওয়ানা দেয় মানসকি রোগী খুশী আক্তার (২৪)। জেলার ডিমলা উপজেলার শালহাটি গ্রামে তাঁর স্বামী আমিরুল ইসলামের বাড়ি। পথে মুষলধারে বৃষ্টির কবলে পড়ায় স্বামীর বাড়িতে পৌছায় রাত ৯টায়। এরপর স্বামীর বাড়িতে রাত্রিযাপন করে। ভোর রাতে আমিরুল তার ৬ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুঁজে পাচ্ছিল না। পুরো পরিবার মিলে শুরু হয় খুশীকে খুঁজতে।
সকাল ৮টার দিকে সৈয়দপুর রেলওয়ে থানার এসআই মাহবুবুর রশিদের ফোন যায় আমিরুলের কাছে। স্বামী আমিরুল জানতে পান তাঁর স্ত্রী এখন রেলওয়ে থানা পুলিশের হেফাজতে। ছুটে আসেন সৈয়দপুরে। খবর পেয়ে খুশীর মা তছলিমা বেগম।
মানসিক রোগে আক্রান্ত খুশী সিসি নিউজকে জানান, সে ভোরে ৭০ টাকায় ভ্যান ভাড়া করে ডোমার স্টেশনে এসে ঢাকার ট্রেনে উঠে পড়েন।
ওই ট্রেনের দায়িত্বরত পুলিশ সোহরাব হোসেন বলেন, ওই মহিলা যাত্রীর আচার আচরণে আমার সন্দেহ হয়। দারোয়ানী স্টেশন পার হওয়ার পর তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন আমি নীলফামারীতে নেমে যাবো। কথাবার্তায় অসংলগ্ন থাকায় আমাদের টিজি টীম ওসি স্যারকে অবগত করি। স্যারের নির্দেশনায় মহিলা যাত্রীকে নজরে রেখে সৈয়দপুর স্টেশনে নামিয়ে থানায় লই।আমিরুল ইসলাম জানান, তাঁর স্ত্রীকে দীর্ঘ দিন ধরে মানসিক রোগে ভুগছেন। রংপুরে মানসিক বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে চিকিৎসা চলছে। প্রায় সময় বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। আমার স্ত্রীকে নিয়ে অনেক টেনশনে থাকি। রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন নবী নাগরিক ভাবনা কে জানান, ট্রেনের অন্তঃসত্ত্বা ওই মহিলা যাত্রীটিকে দুপুর সাড়ে ১২টার দিকে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন:


















