ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ০৩ মে ২০২৬

ছাত্রজনতার ঐতিহাসিক গনঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাদারীপুর জেলা বিএনপির উদ্যোগে বিজয় র‍্যালী অনুষ্ঠিত

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:২৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • / ৬৬ বার পঠিত
গাউছ-উর রহমান, মাদারীপুর প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থান ধারাবাহিকতায় ৫ আগষ্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে মাদারীপুর জেলা  বিএনপির বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার  (৬ আগস্ট) সকাল ১১ টায় মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ জাফর আলী মিয়ার সভাপতিত্বে ও যুগ্মআহবায়ক মিজানুর রহমান মুরাদ এর পরিচালনায় র‍্যালী পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গুম ফেরত ছাত্রদলের সোনালী অতীত, বিএনপির সহ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহানদার আলী জাহান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদারীপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মর্তুজা আলম ঢালী, সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য গাউছ-উর রহমান,  সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক গাউছ-উর রহমান, জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি মোফাজ্জেল হোসেন খান মফা, জেলা যুবদলের সভাপতি মোঃ ফারুক বেপারী, জেলা স্বেচ্ছসেবক দলের সভাপতি মোঃ শাহাদাত হোসেন হাওলাদার। অন্যান্যের মধ্যে  জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক লালচান, বিএনপি নেতা মোঃ রফিকুল ইসলাম মাতুব্বর, বিএনপি নেতা আসাদুজ্জামান কিচলু খান,মোঃ শহিদুল ইসলামসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ হাজার হাজার ছাত্র জনতা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে খোকন তালুকদার বলেন শহীদদের রক্তের শফত নিয়ে বলতে চাই বাংলাদেশে আমরা কোন দূর্নীতি হতে দিবোনা। আমরা লড়াই করে দ্বিতীয়বার যে স্বাধীনতা ফিরিয়ে এনেছি তার সম্মান আমাদেরকেই রক্ষা করতে হবে। কোন কিছুর বিনিময়েই শহীদদের রক্ত বৃথা যেতে দিবোনা। তিনি আরো বলেন যারা আওয়ামী দোসরদের দলে এনে দল ভারি করার চেষ্টা করবেন তাদেরকে কোনভাবেই ছাড় দেওয়া হবেনা।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ছাত্রজনতার ঐতিহাসিক গনঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাদারীপুর জেলা বিএনপির উদ্যোগে বিজয় র‍্যালী অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন: ০৬:২৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫