ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
জঙ্গি, সন্ত্রাসবাদ, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে পিরোজপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৮:০৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
- / ৪৩ বার পঠিত

পিরোজপুর অফিস: জঙ্গি, সন্ত্রাসবাদ, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে ওপেন হাউস ডে। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে রবিবার (৫ জানুয়ারি ) দুপুরে পিরোজপুর সদর থানায় এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান । এছাড়া সভায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুস সোবাহান এবং ইন্সপেক্টর তদন্ত তরিকুল ইসলাম, সদর থানার সেকেন্ড অফিসার মোল্লা রমিজ জাহান জুম্মা, এসআই মাজাহার প্রমুখ। এছাড়া সচেতন নাগরিক সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারীরা পিরোজপুর সদর উপজেলায় সংগঠিত বিভিন্ন অপরাধমূলক সমস্যার কথা তুলে ধরেন এবং সেগুলো সমাধানের জন্য পুলিশ প্রশাসনকে বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করেন। প্রধান অতিথির বক্তব্যে নাসরিন জাহান বলেন, পুলিশের পাশাপাশি সচেতন নাগরিকদেরও অপরাধ প্রতিরোধে এগিয়ে আসতে হবে। পুলিশকে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকান্ডের তথ্য দিয়ে সহযোগিতা আহ্বান জানান তিনি। এক্ষেত্রে তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে বলেও জানায় এ পুলিশ কর্মকর্তা। পাশাপাশি মাদক প্রতিরোধের জন্য পুলিশ ডোপ টেস্ট এর উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি।
আরও পড়ুন:


















