ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
জনসমুদ্রে রূপ নিলো ৩১ দফা প্রচারনা অধ্যক্ষ সোহরাব উদ্দিনের নেতৃত্বে কুষ্টিয়ায় বিএনপির শোডাউন

উজ্জ্বল মাহমুদ, কুষ্টিয়া
- সর্বশেষ পরিমার্জন: ০৬:১৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
- / ৫৩ বার পঠিত

আওয়ামী সরকারের ১৭ বছরের দমন-পীড়নের জবাব দিতে বিএনপি এখন মাঠে—এই বার্তা নিয়ে কুষ্টিয়া সদর উপজেলার আব্দালপুর ইউনিয়নে অনুষ্ঠিত হলো বিএনপির ৩১ দফা কর্মসূচি প্রচারণা। কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিনের নেতৃত্বে এই কর্মসূচিতে অংশ নেন ইউনিয়নের কয়েক হাজার নেতাকর্মী।
প্রচারণা শুরু হয় মধুপুর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এক বিশাল জমায়েতের মধ্য দিয়ে। সেখান থেকে একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় ঘুরে ঘুরে লিফলেট বিতরণ করে। নেতাকর্মীরা জানান, এই কর্মসূচিতে ব্যাপক জনসম্পৃক্ততা প্রমাণ করে, সুষ্ঠু ও অবাধ নির্বাচন হলে বিএনপি আবারও রাষ্ট্র ক্ষমতায় আসবে।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের প্রায় সব স্তরের নেতাকর্মীরা। বিশেষভাবে উপস্থিত ছিলেন আব্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমদাদ হোসেন, সার্চ কমিটির সদস্য ইসলাম হোসেন, জাকির হোসেন, আসাদুল মেম্বার, মোতালেব হোসেন, সদর থানা যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম মনির, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শিপন বিশ্বাস, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফিন্টু হোসেন, ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম শিপন, মামুন অর রশিদ মামুনসহ অনেকে।
বিশেষভাবে উল্লেখযোগ্য, সাবেক মেম্বার আসাদুল ইসলামের তত্ত্বাবধানে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের হাজারো নেতাকর্মী মিছিল আকারে বিদ্যালয় প্রাঙ্গণে জমায়েত হন। পুরো ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকেই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা অংশগ্রহণ করেন, যা এলাকাবাসীর মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।
এই কর্মসূচির মাধ্যমে বিএনপি তাদের সাংগঠনিক শক্তি প্রদর্শনের পাশাপাশি সরকারের বিরুদ্ধে গণসচেতনতা তৈরির বার্তা পৌঁছে দিতে সক্ষম হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
আরও পড়ুন:



















