ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ০৫ মে ২০২৬

জমিজমা বিরোধে ভাইয়ের হাতে ভাই নিহত,অভিযুক্ত পলাতক

ইসলামপুর প্রতিনিধি(জামালপুর)
  • সর্বশেষ পরিমার্জন: ০২:০১:২৩ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • / ৭৫ বার পঠিত
ইসলামপুর প্রতিনিধি(জামালপুর):  জামালপুরের মেলান্দহ উপজেলায় জমিজমা ও পারিবারিক বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই নিহত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (৭ মার্চ ২০২৬) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে উপজেলার নয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মেলান্দহ উপজেলার নয়ানগর গ্রামের আমিনুল ইসলামের ছেলে মাসুদ মিয়া (৩০) ও তার সৎ ভাই আসিফ মিয়া (২৫)-এর মধ্যে জমিজমা ও পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে শনিবার সন্ধ্যায় তাদের মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া শুরু হয়।
একপর্যায়ে আসিফ মিয়া লোহার রড দিয়ে মাসুদ মিয়ার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জামালপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মাসুদ মিয়া মেলান্দহ উপজেলার নয়ানগর গ্রামের বাসিন্দা ও আমিনুল ইসলামের ছেলে।
এদিকে ঘটনার পর অভিযুক্ত আসিফ মিয়া পালিয়ে গেছে বলে জানা গেছে।
মেলান্দহ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের মরদেহ বর্তমানে জামালপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

জমিজমা বিরোধে ভাইয়ের হাতে ভাই নিহত,অভিযুক্ত পলাতক

সর্বশেষ পরিমার্জন: ০২:০১:২৩ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬