ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
তাজা খবর
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জমি বিরোধকে কেন্দ্র করে শিক্ষিকা ও পরিবারের সদস্যদের মারধর

মো. মাহবুব তালুকদার, নলছিটি (ঝালকাঠি)
- সর্বশেষ পরিমার্জন: ০৮:৫৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
- / ৫৫ বার পঠিত

ঝালকাঠির নলছিটি উপজেলার কুসঙ্গল ইউনিয়নের ভাউমহল গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক শিক্ষিকা ও তাঁর পরিবারের সদস্যদের ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। ঘটনায় আহত হয়েছেন শিক্ষিকা কহিনূর বেগমসহ অন্তত তিনজন। মামলার পর থেকে বাদী পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
আহত শিক্ষিকা কহিনূর বেগম, যিনি মানপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত, বলেন, “আমার স্বামী বাড়ির সামনে কুটা-কুড় ফেলছিলেন। হঠাৎ আশিকুল রহমান সৌরভ, হাবিবা বেগম, নূর ইসলামসহ কয়েকজন আমাদের ওপর হামলা চালায়। আমাকে এবং মেয়েকেও মারধর করা হয়। আমার নাকের হাড় ভেঙে গেছে, চোখে রক্ত জমেছে। গায়ের পোশাক ছিঁড়ে শ্লীলতাহানির চেষ্টাও করা হয়।”
ঘটনাটি ঘটেছে ৯ জুন, সকাল সাড়ে ১১টার দিকে। মামলার এজাহার অনুযায়ী, হামলাকারীরা লোহার রড ও লাঠি নিয়ে হামলা চালায়। কহিনূরের কন্যা ফাতেমা জাহানের গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।
আহতরা প্রাথমিক চিকিৎসার পর বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে বর্তমানে বাড়িতে অবস্থান করছেন। তবে নিরাপত্তাহীনতায় ভুগছে পুরো পরিবার।
মামলার বাদী মো. আলমগীর সিকদার বলেন, “মামলার পর থেকেই আসামিরা বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। আমাদের হত্যা করে লাশ গুম করার হুমকিও দেওয়া হচ্ছে।”
আরও পড়ুন:























