ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
তাজা খবর
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৮:২৭:১৪ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
- / ৯৭ বার পঠিত

পিরোজপুরের কাউখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। সোমবার (২ জুন) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ সভা কক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে পুষ্টি বিষয়ক চিত্রাংকন, কুইজ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র ছাত্রীদের পাঁচটি গ্রুপের ১৫ জন বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইসতিয়াক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, কাউখালী থানার এসআই জয়দেব জয়ধর, কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায় প্রমুখ।
আরও পড়ুন:





















