ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন, সফল মৎস্য চাষিদের সম্মাননা প্রদান

সুজন আহম্মেদ, হরিপুর (ঠাকুরগাঁও):   ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ উপলক্ষে ঠাকুরগাঁওয়ের হরিপুরে আলোচনা সভা ও সফল মৎস্যচাষিদের সম্মাননা প্রদান করা  হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সময় উপজেলা পরিষদ হলরুমে  মৎস্য দপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা চন্দন কর।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক সভাপতি অধ্যাপক করিমুল হক, উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবু তাহের, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা রাকিবুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সোহাগ রানা, উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনুর ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মাছের উৎপাদন আরও বাড়াতে হবে। একই সঙ্গে মৎস্যসম্পদ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে উপজেলার সফল তিনজন মৎস্যচাষিকে ক্রেস্ট ও সনদ দিয়ে সম্মাননা প্রদান করা হয়। এ সময় মৎস্যচাষিদের মাছ চাষে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে হরিপুরে মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছ চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং মৎস্যচাষিদের উৎসাহিত করতে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

Share this news as a Photo Card

14 October 2026

খাদ্যবান্ধব কর্মসূচির চাল সুষ্ঠুভাবে বিতরণে ডিলার ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন, সফল মৎস্য চাষিদের সম্মাননা প্রদান

সর্বশেষ পরিমার্জন : ০৪:০৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬