ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ০৫ মে ২০২৬

জামালপুরে বিএনপির মশাল মিছিলে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণ, আতঙ্ক ছড়ালো শহরে

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি 
  • সর্বশেষ পরিমার্জন: ০৯:৩৩:০০ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • / ৪১ বার পঠিত

জামালপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন বাতিলের দাবিতে ঘোষিত হরতালের অংশ হিসেবে বের করা মশাল মিছিলকে ঘিরে একাধিক বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো শহরে। মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের বকুলতলা থেকে একটি মশাল মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলটির নেতৃত্ব দেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ। এ সময় দয়াময়ী এলাকায় একাধিক বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং সড়কে অগ্নিসংযোগ করা হয়। পরে মিছিলটি সকাল বাজার এলাকায় গিয়ে শেষ হয়। তখনও একইভাবে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটে। সব মিলিয়ে প্রায় অর্ধশত বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আট বছর পর আসন্ন ২৩ আগস্ট জামালপুরের বেলটিয়া এলাকায় জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে বিএনপির একটি পক্ষ দীর্ঘদিন ধরে এই সম্মেলন স্থগিতের দাবি জানিয়ে আসছে। এ বিষয়ে জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, ‘বিষয়টি আমরা শুনেছি এবং খতিয়ে দেখছি। বিএনপির আরেকটি পক্ষ মামলা করতে চেয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

জামালপুরে বিএনপির মশাল মিছিলে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণ, আতঙ্ক ছড়ালো শহরে

সর্বশেষ পরিমার্জন: ০৯:৩৩:০০ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫