ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস পালিত

আকতার হোসেন, সাভার
- সর্বশেষ পরিমার্জন: ১১:০০:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- / ১২৫ বার পঠিত

আকতার হোসেন, সাভার: সাভারে নানা আয়োজনের মধ্যে দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৫৫ বছর অতিক্রম করে ৫৬ বছরে পদার্পন উপলক্ষে সোমবার( ১২ জানুয়ারি ) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। পরে সেখান থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। আনন্দ শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেলিম আল দ্বীন মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। এসময় আনন্দ শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ,বিশ্ববিদ্যালয়ের ভিপি আব্দুর রশিদ জিতুসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ১৯৭১ সালের ১২ জানুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রিয়ার অ্যাডমিরাল এস এম আহসান এ বিশ্ববিদ্যালয়ের শুভ উদ্বোধন করেন। এরআগে ১৯৭০-১৯৭১ শিক্ষাবর্ষে ৪ জানুয়ারি অর্থনীতি, ভূগোল, গণিত এবং পরিসংখ্যান-এই চারটি বিভাগে ভর্তিকৃত (প্রথম ব্যাচে) ১৫০জন ছাত্র নিয়ে বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। ২০০১ সাল থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ দিনটিকে ‘বিশ্ববিদ্যালয় দিবস’ হিসেবে পালন করে আসছে।


















