ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২০ এপ্রিল ২০২৬

জিয়াউর রহমান এর ছবির অবমাননা ও তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে পিরোজপুর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৭:৪৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • / ৮৩ বার পঠিত

পিরোজপুর অফিস :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর আচরণের প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) বিকেলে পিরোজপুর পৌরসভার সামনে থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার পৌরসভার সামনে গিয়ে শেষ হয়। এ কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা তাঁতি দলের সভাপতি আলী শেখ, সাধারণ সম্পাদক মানিক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ, উপজেলা তাঁতি দলের সভাপতি মিজানুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য নওশাদ শেখ এবং ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রফিক প্রমুখ। শেখ রিয়াজ উদ্দিন রানা ক্ষোভ প্রকাশ করে বলেন, “শহীদ জিয়াউর রহমান আমাদের জাতীয় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তাঁর ছবি নিয়ে কুরুচিপূর্ণ আচরণ শুধুমাত্র রাজনৈতিক শিষ্টাচারের সীমা লঙ্ঘন নয়, এটি মুক্তিযুদ্ধের চেতনাকেও অবমাননা করা। তারেক রহমান আজ দেশ-বিদেশে গণতন্ত্রের প্রতীক হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে কোনো প্রকার কটূক্তি দেশের জনগণের প্রতি অপমানের শামিল। আমরা এই আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিক্ষোভ শেষে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে নেতৃবৃন্দ আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণকে রাজপথে নামার আহ্বান জানান।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

জিয়াউর রহমান এর ছবির অবমাননা ও তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে পিরোজপুর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

সর্বশেষ পরিমার্জন: ০৭:৪৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫