জিয়াউর রহমান ফাউন্ডেশন এর পক্ষ থেকে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

- সর্বশেষ পরিমার্জন: ০২:২৩:৪১ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
- / ৮০ বার পঠিত

জিয়াউর রহমান ফাউন্ডেশন এর পক্ষ থেকে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। রবিবার (২৩ মার্চ) রাতে বাগেরহাটের খান জাহান আলী মাজার মোড়ের বিএনপি অফিসে উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশন এর পরিচালক বিএনপি জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান। প্রতি বছরের ন্যায় এবারও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে বাগেরহাট জেলায় ১৭ (সাতের) জন শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেন। উপস্থিত নেতৃবৃন্দ জানান, প্রত্যেক বছরই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ অব্যাহত থাকবে। আগামীতে যদি বিএনপি সরকার গঠন করে তবে এই পরিবারের সদস্যদের জীবন মান উন্নয়নে আরও সহযোগিতা করা হবে। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় পরিচালক আমিরুল ইসলাম কাগজী, সদস্য সচিব ডক্টর এস এম ফেরদাউস, প্রকৌশলী মোঃ রেজাউল ইসলাম, কৃষিবিদ মোঃ কামরুল ইসলাম, মোহাম্মদ নজরুল ইসলাম, ফজলুল হক জনি, মোতাহার হোসেন, খুলনা মহানগর যুবদল নেতা জয়নুল আবেদীন সাগর, বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা, যুবনেতা আইয়ুব আলী মোল্লা বাবু, ছাত্রনেতা মোল্লা আতিকুর রহমান রাসেল,সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।






















