ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ০৩ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
জীবনের সকল ক্ষেত্রে কুরআনের আইন প্রয়োগের আহ্বান মাওলানা মশিউর রহমানের

শাহজাহান খন্দকার উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ১০:০৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
- / ৩৭ বার পঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুড়িগ্রাম জেলা আমির মাওলানা মশিউর রহমান বলেছেন, “জীবনের প্রতিটি ক্ষেত্রে কুরআনের বিধান বাস্তবায়নই মানবজাতির কল্যাণের একমাত্র পথ।”
শুক্রবার (২৭ জুলাই) কুড়িগ্রামের উলিপুর উপজেলার ইংলিশ ভার্সন উলিপুর ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসায় এক শিক্ষামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাওলানা মশিউর রহমান বলেন, “মানবজাতির জন্য কুরআন হচ্ছে সর্বশেষ ও পরিপূর্ণ জীবনবিধান। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের সকল স্তরে আল্লাহর বিধান অনুসরণ করলেই সমাজে শান্তি, ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠিত হবে।”
তিনি আরও বলেন, “বর্তমান বিশ্বে অশান্তি, অবিচার ও অনাচারের মূল কারণ হলো কুরআনের নির্দেশনা থেকে বিচ্যুতি। কুরআন শুধু পঠনের জন্য নয়—তা বাস্তব জীবনে কার্যকরভাবে অনুসরণ করাই হচ্ছে প্রকৃত ঈমানদারির প্রমাণ।”
তিনি মুসলিম উম্মাহকে ইসলামী আদর্শে ফিরে আসার আহ্বান জানিয়ে বলেন, “জামায়াতে ইসলামীর লক্ষ্য হচ্ছে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠন করা যেখানে কুরআনের আইন সর্বস্তরে কার্যকর থাকবে।”
অনুষ্ঠান শেষে মাদ্রাসার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা মশিউর রহমান।
এ সময় স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি ছিল শিক্ষামূলক ও উদ্বুদ্ধকরণমূলক পরিবেশে অনুষ্ঠিত।
আরও পড়ুন:


















