ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
জুলাই আগস্ট শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নাগেশ্বরীতে বিএনপির মোমবাতি প্রজ্জলন কর্মসূচি পালন

শাহীন শহীদঃ নাগেশ্বরী, (কুড়িগ্রাম) প্রতিনিধি,
- সর্বশেষ পরিমার্জন: ১০:৫২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
- / ৫৪ বার পঠিত

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা ও পৌর বিএনপি জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে জাতীয় সংগীত পরিবেশন ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার (১লা আগষ্ট ) সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলা পরিষদ চত্বর মুক্ত মঞ্চে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান স্মরণ, শহীদ ও আহতদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ, সকল অংশীজনদের অবদানের স্বীকৃতি ও ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার দীর্ঘ ধারাবাহিক লড়াইয়ের বীরোচিত বিজয়ের প্রথম বর্ষপূর্তি উদযাপনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র নাগেশ্বরী উপজেলা ও পৌর বিএনপি কর্মসূচির সূচনা হিসেবে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল এ কর্মসূচি আয়োজন করে।
মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচিতে নাগেশ্বরী উপজেলা বিএনপি’র আহবায়ক অধ্যাপক গোলাম রসুল রাজার নেতৃত্বে কর্মসূচি পালন করা হয়। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব শফিউল আলম শফি, সদস্য সচিব, আলহাজ্ব মোখলেছুর রহমান, পৌর বিএনপির আহবায়ক আবুল কাশেম সরকার, সিনিয়র যুগ্ন আহবায়ক ওমর ফারুক, সদস্য সচিব আজিজুল হক। উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা তার বক্তব্যে ৫ আগস্ট এর কর্মসূচি সফল করতে সবার প্রতি উদাত্ত আহব্বান জানান।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম সরকার, তানজিমুল ইসলাম কীরন, নূর মোঃ আল আমিন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আব্দুল মোমেন, আশরাফ হোসেন আপেল, মোঃ জহুরুল হক কামাল, এস এম হাবিবুর রহমান হাবু, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক প্রভাষক ফরহাদ হোসেন, যুবদল নেতা এস এম ফারুক প্রমুখ।
আরও পড়ুন:




















