ঢাকা, বাংলাদেশ || শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

জুলাই গণঅভ্যুত্থানে শহীদগনির স্মরণে বিএনপির আয়োজনে দোয়া মাহফিল

রাজু আহমেদ, রাজবাড়ী:    রাজবাড়ীর খানখানাপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া গনিকে স্মরণ করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শহীদ গনিসহ জুলাই আন্দোলনের সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে বক্তারা শহীদ গনি হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
রাজবাড়ী জেলা প্রতিনিধি সোহাগ মিয়া তথ্য চিত্রে প্রতিবেদন।
ভয়েস ওভার:-১
জুমার নামাজ শেষে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নে শহীদ গনির নিজ বাড়ি সংলগ্ন এলাকায় শুরু হয় দোয়া ও মিলাদ মাহফিল। বিএনপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সব শহীদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া শেষে কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি অ্যাডভোকেট মো.আসলাম মিয়াসহ বিএনপি’র নেতারা শহীদ গনির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে মোনাজাত পরিচালনা করেন খানখানাপুর দারুস সুন্নাহ হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার মাওলানা আতিকুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নিরুপমা রায়, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি তোফাজ্জেল হোসেন মিয়াসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, শহীদ গনির পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন এবং স্থানীয় মুসল্লিরা।
জুলাই আন্দোলনে শহীদ গনি হত্যার সুষ্ঠু বিচার চাই। শেখ হাসিনাসহ এ মামলার অভিযুক্তদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, তাদের আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদদের পরিবারের পাশে থাকার পাশাপাশি ন্যায়বিচার নিশ্চিত করারও আহ্বান জানান তারা।
শহীদদের আত্মার মাগফিরাত কামনা আর ন্যায়বিচারের দাবিতে আয়োজিত এ দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

চিরিরবন্দরে সার ডিলারদের সঙ্গে হুইপের মতবিনিময়

12 September 2026

সিরাজগঞ্জে খোকশাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম রোকনীর মতবিনিময় ও বৃক্ষরোপণ

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

জুলাই গণঅভ্যুত্থানে শহীদগনির স্মরণে বিএনপির আয়োজনে দোয়া মাহফিল

সর্বশেষ পরিমার্জন : ০৬:০৫:২১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬