ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ০৩ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে সাতক্ষীরায় লাখো কন্ঠে শপথ পাঠ

মুজাহিদুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি :
- সর্বশেষ পরিমার্জন: ১০:১২:১৩ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
- / ৪১ বার পঠিত

জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কন্ঠে শপথ পাঠ সারা বাংলাদেশ ব্যাপী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সাতক্ষীরা প্রান্তে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকালে জেলা শিল্প কলা একাডেমী মিলনায়তনে সাতক্ষীরা জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সন্তোষ কুমার নাথ। জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রোকনূজ্জামান সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরা উপ পরিচালক নাজমুন নাহার, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, সাতক্ষীরা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুস সোবহান মুকুল, শহর জামায়াতের সেক্রেটারি খোরশেদ আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার আহবায়ক মো. আরাফাত হোসেন,মুখপাত্র মোহিনী তাবাচ্ছুম,সাবেক সাধারণ সম্পাদক সোহাইল মাহাদীন প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অফিসের রেজিস্ট্রেশন অফিসার প্রবীর রায়, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম, শহর সমাজ সেবা কর্মকর্তা মো. মশিদুল হক, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরাসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
আরও পড়ুন:


















