ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

জেলা যুবদল আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

ফকির গোলাম তাবরেজ সবুজ
  • সর্বশেষ পরিমার্জন: ১১:৪৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • / ১১৪ বার পঠিত
বাগেরহাট জেলা যুবদল আয়োজিত  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও দোয়া ও ইফতার মাহফিল বাংলাদেশের উন্নয়নে প্রথম ভূমিকা রেখেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি বাংলাদেশের গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠা ও বৈধভাবে বিদেশে জনশক্তি রফতানিতে প্রথম ভূমিকা রেখেছিলেন। আলোচনা সভায় জিয়াউর রহমানের
জীবনী সম্পর্কে নানা বিষয়ে আলোচনা করেন বক্তারা। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকালে বাগেরহাটের স্বাধীনতা উদ্যানে বাগেরহাট জেলা যুবদলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সুজন মোল্লা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু। প্রধান বক্তা হিসাবে বক্তৃতা করেন জেলা বিএনপির সমন্বয়ক ও সাবেক সভাপতি এম এ সালাম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ
মোজাফ্ফর রহমান আলম, জেলা বিএনপির সদস্য ডাঃ হাবিবুর রহমান, সরদার অহিদুল ইসলাম পল্টু, এ্যাডভোকেট মনির ফরাজি, সদর উপজেলার সাবেক সভাপতি সৈয়দ নাসির আহম্মেদ মালেক, কাজী মনির হোসেন, পৌর বিএনপির আহবায়ক এসকেন্দার হোসেন, জেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ হারুন আল রশিদ, জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তারসহ যুবদলের ১২টি ইউনিটের আহবায়ক ও সদস্য সচিব ও নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলোতে স্বৈরাচারের দোসর ও ষড়যন্ত্রকারীরা এখনো বসে
আছে তারা দেশের শান্তি প্রতিষ্ঠা করতে চায় না। দেশ বিরোধী এ ষড়যন্ত্র কারীদের মোকাবেলায় যুবদলসহ সকলকে সতর্ক ও সজাগ থাকার আহবান জানান। আলোচনা সভাশেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

জেলা যুবদল আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

সর্বশেষ পরিমার্জন: ১১:৪৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫