ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
হার্ভাড কলেজ ছাত্রদলের কমিটি

জোবায়ের সভাপতি,সোহান সাধারণ সম্পাদক

কক্সবাজার প্রতিনিধি 
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:৪৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • / ১০৮ বার পঠিত
 কক্সবাজার প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কক্সবাজার হার্ভাড ইন্টারন্যাশনাল কলেজ শাখা’র নতুন কার্যকরী কমিটি গঠন ঘোষণা করা হয়েছে।সম্প্রতি ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের অনুমোদিত   সভাপতি মো: রাকিবুল ইসলাম রাকিব ও
সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত প্রেরিত বিজ্ঞপ্তিতে নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জোবায়ের হোসাইন এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন জোসেফ শাহরিয়ার সোহান।কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় গঠিত হওয়া কমিটি কলেজ শাখার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট নেতাকর্মীরা মনে করছেন, নতুন নেতৃত্ব শিক্ষার্থীদের অধিকার আদায়, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং ছাত্রদলের সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।ঘোষিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জামশেদুল আলম রায়হান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নাবি হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক হিসেবে শাহজাহান এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দিহানুল ইসলাম।ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনাও দেওয়া হয়েছে।নেতাকর্মীরা আশা করছেন, নতুন কমিটি কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করতে সক্ষম হবেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

হার্ভাড কলেজ ছাত্রদলের কমিটি

জোবায়ের সভাপতি,সোহান সাধারণ সম্পাদক

সর্বশেষ পরিমার্জন: ০৪:৪৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬