ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
জ্বালানি সংকটে নতুন নিয়ম,ফুলবাড়ীতে ফুয়েল কার্ড ছাড়া মিলবে না পেট্রোল

জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী, কুড়িগ্রাম প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ১১:৩২:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
- / ২৭ বার পঠিত

জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী, কুড়িগ্রাম প্রতিনিধি: ফুলবাড়ী উপজেলায় জ্বালানি ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। এখন থেকে ফুয়েল কার্ড ছাড়া পেট্রোল বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। চলমান জ্বালানি সংকট এবং পাম্পে দীর্ঘ লাইনের দুর্ভোগ কমাতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন জানায়, জ্বালানির সঠিক বণ্টন নিশ্চিত করা এবং কালোবাজারি ও অবৈধ মজুদ প্রতিরোধের লক্ষ্যে এই নতুন নিয়ম চালু করা হয়েছে। বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে ধাপে ধাপে চালকদের মাঝে ফুয়েল কার্ড বিতরণ করা হচ্ছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসেন জানান, ইতোমধ্যে ২ হাজার ২৭৫টি ফুয়েল কার্ড অনুমোদন দেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, নির্ধারিত কার্ড ছাড়া কোনো মোটরসাইকেল বা অন্য যানবাহনে পেট্রোল দেওয়া হচ্ছে না।
রবিবার (১৩ এপ্রিল) বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে দেখা যায়, জ্বালানি নিতে আসা মানুষের দীর্ঘ সারি। অনেক চালক ফুয়েল কার্ড না থাকায় পেট্রোল নিতে ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছেন।
পাম্পগুলোর সামনে টানানো ব্যানারে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে—ফুয়েল কার্ড ছাড়া পেট্রোল বিক্রি করা হবে না।
এছাড়া, পেট্রোল নেওয়ার সময় ফুয়েল কার্ড প্রদর্শন করে তা নিবন্ধন করতে হচ্ছে। ফলে একই ব্যক্তি দিনে একাধিকবার জ্বালানি নিতে পারছেন না, যা অপচয় ও অনিয়ম কমাতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তবে হঠাৎ এ সিদ্ধান্তে সাধারণ মানুষের মধ্যে কিছুটা ভোগান্তি তৈরি হয়েছে। অনেক মোটরসাইকেল চালক জানান, এখনো তারা ফুয়েল কার্ড পাননি, ফলে জরুরি প্রয়োজনে জ্বালানি সংগ্রহে সমস্যায় পড়ছেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত সবার মাঝে ফুয়েল কার্ড পৌঁছে দেওয়া হবে এবং এই প্রক্রিয়াকে সহজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
স্থানীয় সচেতন মহল বলছে, পরিকল্পনাটি সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে জ্বালানি খাতে শৃঙ্খলা ফিরবে। তবে সাধারণ মানুষের কষ্ট কমাতে দ্রুত ও সহজভাবে ফুয়েল কার্ড বিতরণ নিশ্চিত করার উপর গুরুত্ব দেওয়া জরুরি।



















