ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

ঝটিকা সফরে শরনখোলা উপজেলায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী

শহীদুল ইসলাম সোহাগ, শরনখোলা (বাগেরহাট):   স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, স্বাস্থ্য সেবা সহজ লভ্য ও মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে কি কি পদক্ষেপ নেওয়া যায় তা সরাসরি দেখার জন্য সারাদেশে আকষ্মিকভাবে হাসপাতাল সমূহ পরিদর্শণ করা হচ্ছে। শীঘ্রই দেশে আরো চিকিৎসক এবং এক লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যে সারাদেশের সকল উপজেলা হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা হয়েছে।
আজ শনিবার  (২৫ জুলাই) দুপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকষ্মিক পরিদর্শণ করে সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি আরো বলেন, নিকট ভবিষ্যতে উপজেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট চালু করা হবে। গত সতের  বছরে ফ্যাসিষ্ট সরকার স্বাস্থ্য সেবায় তেমন কোন পদক্ষেপ নেয়নি। বতর্মানে প্রয়োজনীয় ঔষধ, পরিবার পরিকল্পনা সামগ্রী  ও ভ্যাকসিন পর্যাপ্ত মজুদ রয়েছে।
মন্ত্রী হাসপাতালে ঘুরে ঘুরে হাসপাতালের পরিবেশ পর্যবেক্ষণ ও ভর্তি রোগীদের সাথে  কথা বলে তাদের  সুবিধা ও অসুবিধার কথা শোনেন।
 এ সময় উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা প্রশাসক গোলাম  মোঃ  বাতেন, বাগেরহাট পুলিশ সুপার হাসান মোঃ রিকাবদার, শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) অর্থিতা হাওলাদার, শরণখোলা উপজেলা বিএনপি সভাপতি মোঃ আনোয়ার হোসেন পঞ্চায়েতসহ প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয়

বাঘায় পারিবারিক কলহের জেরে গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক

16 September 2026

সরকারি সম্পত্তি দখলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

ঝটিকা সফরে শরনখোলা উপজেলায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী

সর্বশেষ পরিমার্জন : ০৫:০৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬