ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের সপ্তাহব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৮:১০:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • / ৭৪ বার পঠিত
দক্ষিণাঞ্চল প্রতিবেদক :: 
ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত সপ্তাহব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে জেলা শহরে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তর, ঝালকাঠির উপ-পরিচালক আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ বাংলা ফাউন্ডেশন, ঝালকাঠির চেয়ারম্যান এস এম মিজানুর রহমান এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদুর রহমান। আয়োজকরা জানান, সপ্তাহব্যাপী এই ভ্রাম্যমাণ প্রশিক্ষণে স্থানীয় যুব সমাজের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীরা নিজস্ব উদ্যোগে কর্মসংস্থান তৈরি করতে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করা হয়। উল্লেখ্য, প্রশিক্ষণ কর্মসূচিটি যৌথভাবে আয়োজন করে যুব উন্নয়ন অধিদপ্তর, ঝালকাঠি এবং দেশ বাংলা ফাউন্ডেশন, ঝালকাঠি।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের সপ্তাহব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন: ০৮:১০:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫