ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

ঝিনাইদহের কালীগঞ্জে বাস চাপায় বাইসাইকেল আরোহী নিহত

মো: আবুল কালাম, (ঝিনাইদহ)
  • সর্বশেষ পরিমার্জন: ০৮:২৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • / ৫২ বার পঠিত

ঝিনাইদহের কালীগঞ্জে বাস চাপায় খোকন তরফদার (৬০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার (২৬ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের তালেশ্বর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খোকন তরফদার উপজেলার শাহাপুর ঘিঘাটি গ্রামের বাহার আলী তারফদারের ছেলে। স্থানীয়রা জানান, নিহত খোকন তরফদার বাইসাইকেল যোগে বাড়ি থেকে তালেশ্বর বাজারের দিকে আসছিলেন। পথিমধ্যে কোটচাঁদপুর থেকে ছেড়ে আসা মামুন পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনা স্থলে তার মৃত্যু হয়। এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম হাওলাদার জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় নিহতের লাশ ময়না তদন্ত ছাড়ায় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ঝিনাইদহের কালীগঞ্জে বাস চাপায় বাইসাইকেল আরোহী নিহত

সর্বশেষ পরিমার্জন: ০৮:২৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫