ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ০৩ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
টঙ্গীতে ম্যানহোলে পড়ে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর নারীর মরদেহ মিলল গাজীপুরার বিলে

মৃণাল চৌধুরী সৈকত সিনি: স্টাফ রিপোর্টারঃ
- সর্বশেষ পরিমার্জন: ১১:১৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
- / ৬৯ বার পঠিত

টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে খোলা একটি ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরা এলাকায় বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে রোববার রাত সোয়া ৯টায় টঙ্গীর হোসেন মার্কেট এলাকার ইম্পেরিয়াল হাসপাতালের সামনে খোলা একটি ম্যানহোলে পড়ে যান তিনি।
নিহত নারীর নাম ফারিয়া তাসনিম জ্যোতি (৩২)। তিনি মনি ট্রেডিং করপোরেশন নামের একটি প্রতিষ্ঠানে ন্যাশনাল সেলস ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
তিনি ঢাকার মিরপুরে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলার সদর থানার বাগানপাড়ায়। তার বাবা মৃত ওলিউল্লাহ আহম্মেদ বাবলু।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ৯টার দিকে জ্যোতি গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে হোসেন মার্কেট এলাকায় খোলা ম্যানহোলে পড়ে যান। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে রোববার রাত দেড়টা পর্যন্ত উদ্ধার অভিযান চালানো হয়। তবে বৈরী আবহাওয়ার কারণে রাতেই অভিযান স্থগিত করা হয়। পরে সোমবার সকাল থেকে ফের শুরু হয় তল্লাশি অভিযান। গাজীপুর সিটি করপোরেশন ও পুলিশ প্রশাসনও যোগ দেয় এই অভিযানে।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট থেকে গাজীপুরা পর্যন্ত ড্রেনলাইন ও খোলা ঢাকনাগুলো পর্যবেক্ষণ করে উদ্ধারকর্মীরা। এক পর্যায়ে গাজীপুরা এলাকায় বিল ও জলাশয়ে ডুবুরি দল তল্লাশি চালায়। সন্ধ্যায় অভিযান স্থগিত করলেও মঙ্গলবার সকালে ফের শুরু করা অভিযানে কচুরিপানার নিচে জ্যোতির মরদেহ উদ্ধার করা হয়।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম জানান, ফারিয়া তাসনিম জ্যোতি যে ড্রেনটিতে পড়েছিলেন সে ড্রেনের পানি টঙ্গীর ওই বিলটিতে গিয়ে নামতো। সকালে ওই বিলে উদ্ধার অভিযানে গিয়ে তার মরদেহটি পাওয়া যায়। পরে তার লাশ স্থানীয় পুলিশ নিয়ে যায়।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম জানান, ফারিয়া তাসনিম জ্যোতি যে ড্রেনটিতে পড়েছিলেন সে ড্রেনের পানি টঙ্গীর ওই বিলটিতে গিয়ে নামতো। সকালে ওই বিলে উদ্ধার অভিযানে গিয়ে তার মরদেহটি পাওয়া যায়। পরে তার লাশ স্থানীয় পুলিশ নিয়ে যায়।
এদিকে পুলিশ ফারিয়া তাসনিম জ্যোতির লাশ ময়না তদন্তের জন্যে গাজীপুর মর্গে প্রেরণ করেছেন বলে জানা গেছে।
আরও পড়ুন:


















