ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ০৩ মে ২০২৬

টঙ্গীর ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ম্যানহোলে পড়ে নিখোঁজ এক নারী

সিনিয়র স্টাফ রিপোর্টার,মৃণাল চৌধুরী সৈকত  
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:১৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • / ৮৪ বার পঠিত

গাজীপুরের টঙ্গীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া নারী ফা‌রিয়া তাজ‌নিম জ্যোতি (৩২)। জ্যোতির পরিচয় নিশ্চিত ক‌রেছেন তার চাচাত বোন সুকতারা ইসলাম ঐশী।
ঐশী জানান, নি‌খোঁজ জ্যো‌তি মিরপুরে বাস করতেন। তিনি ম‌নি‌ ট্রেডিং ক‌র্পো‌রেশন নামের একটি প্রতিষ্ঠানে ন্যাশনাল সেলস ম‌্যা‌নেজার হি‌সে‌বে কর্মরত ছি‌লেন। জ্যোতি চুয়াডাঙ্গা জেলার সদর থানার বাগানপাড়ার মৃত ওলিউল্লাহ আহ‌ম্মেদ বাবলুর মে‌য়ে।
রোববার রাত ৯টার দিকে টঙ্গীর হো‌সেন মার্কেট এলাকায় ঢাকা ইম্পেরিয়াল হাসপাতা‌লের সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ম‌্যান‌হো‌লে প‌ড়ে তলিয়ে যায়।
নি‌খোঁজ নারীর চাচাত বোন ঐশী বলেন, আমার বোন রোববার টঙ্গীর হো‌সেন মার্কেট এলাকায় ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে ডাক্তার ভি‌জিট করাতে যান। রা‌তে ফেসবুক ও বি‌ভিন্ন ‌টি‌ভি চ‌্যা‌নে‌লের মাধ‌্যমে জান‌তে পা‌রি ওই এলাকায় একজন নারী ম‌্যান‌হো‌লে প‌ড়ে যায়। তারপর আমা‌দের প‌রিবারের লোকজন তার মোবাইল নম্ব‌রে যোগা‌যোগের চেষ্টা করে ব্যর্থ হয়। তার ফোন‌ নম্বর বন্ধ পাওয়া যায়। পরে অনেক খোঁজাখুঁজি ক‌রে আজ হো‌সেন মার্কেট এসে জান‌তে পা‌রি একজন নারী ম‌্যান‌হো‌লে প‌ড়ে গে‌ছে। ফায়ার সা‌র্ভিস কাজ কর‌‌ছে। খুঁজে না পাওয়া পর্যন্ত স‌ঠিক বলা যা‌চ্ছে না, সে আমার বোন কিনা।
পথচা‌রী সোহাগ মি‌য়া বলেন, আমি ওই এলাকায় আমার ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম। পাশেই একজন নারীকে ম‌্যা‌ন‌হো‌লে যেতে দেখে আমরা দুইভাই তাকে উদ্ধার করতে ম‌্যান‌হো‌লে নেমে পড়ি। কিন্তু তিনি পা‌নি‌তে তলিয়ে যান। আমা‌দের সঙ্গে ফায়ার সা‌র্ভিসের লোকজনও খোঁজাখুঁ‌জি ক‌রে‌ছে। রাত দেড়টা পর্যন্ত খোঁজাখুঁজি করা হ‌য়ে‌ছে।
ফায়ার সা‌র্ভিস সূত্রে জানা গে‌ছে, রা‌তে অনেক খোঁজাখুঁজি ক‌রে তা‌কে পাওয়া যায়‌নি। আজ‌ সোমবারও ডুবু‌রিদ‌ল চেষ্টা ক‌রে যা‌চ্ছে।
স্থানীয়রা জানান, রোববার রাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে ঢাকনাবিহীন একটি ম্যানহোলে পড়ে যান ওই নারী। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চলমান। ম্যানহোল থেকে নারীর সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের একটি ইউনিটের কর্মীরা ওই নারীকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, টঙ্গী ফায়ার সার্ভিসের তিন‌টি ইউনিট কাজ করছে। এখনও পর্যন্ত তা‌কে পাওয়া যায়‌নি। আমা‌দের অভিযান অব্যাহত আছে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

টঙ্গীর ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ম্যানহোলে পড়ে নিখোঁজ এক নারী

সর্বশেষ পরিমার্জন: ০৬:১৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫