ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
অবশিষ্ট নেই কিছুই

টঙ্গী সাংবাদিক ক্লাবে ভয়াবহ অগ্নিকান্ড

হানিফ ঢালী, জেলা প্রতিনিধি গাজীপুর
  • সর্বশেষ পরিমার্জন: ১০:০২:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • / ৩৯ বার পঠিত

হানিফ ঢালী, জেলা প্রতিনিধি গাজীপুর: গাজীপুরের টঙ্গীস্থ পূর্ব থানার পেছনে ‍”টঙ্গী সাংবাদিক ক্লাবে” ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার বিকেল পৌঁনে তিনটার দিকে এই ঘটনা ঘটে।
এতে পুড়ে ছাই হয়ে যায় ক্লাবের ভিতরে থাকা ৩টি কম্পিউটার, ল্যাপটপ, ক্যামেরা, ফার্নিচারসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুরে ক্লাবটি তালাবদ্ধ ছিল। এ ক্লাবে “ইনফো টিভি নামে একটি অনলাইন টিভি চ্যাণেল এবং দৈনিক প্রতিদিনের তথ্য” একটি পত্রিকার কার্যক্রম পরিচালনা করা হতো।
হঠাৎ ক্লাবের ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিস ও ক্লাবের সভাপতি আওলাদ হোসেনকে খবর দেন। ইতিমধ্যে ক্লাবের ভেতর আগুন ছড়িয়ে পড়ে এবং সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
এ বিষয়ে ‘টঙ্গী সাংবাদিক ক্লাব’র সভাপতি আওলাদ হোসেন বলেন, সহকর্মীদের সাথে দুপুরের খাবার খেতে বসেছিলাম। এসময় আগুন লাগার খবর পাই। এসে দেখি আমরা অফিসের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। বিশেষ করে ইনফো টিভির (আইপি) স্টুডিও, একাধিক ক্যামেরা, ল্যাপটপ, কম্পিউটার, ক্লাবের ফার্নিচার সব পুড়ে গেছে। এতে প্রায় ১৪/১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের জেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম জানান, খবর পেয়ে তিন মিনিটের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হই। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দশ মিনেটের মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনে এবং প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নির্বাপন করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

অবশিষ্ট নেই কিছুই

টঙ্গী সাংবাদিক ক্লাবে ভয়াবহ অগ্নিকান্ড

সর্বশেষ পরিমার্জন: ১০:০২:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬